ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন। গতকাল সন্ধ্যায় পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে মতবিনিময় করেন তিনি।
এসময় প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জের কৃতি সন্তান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক সহ সভাপতি এ্যাড. একরামুল হক, এ্যাড. আনোয়ারুল হক সাগর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি ফজলুল কবীর ও মোকাদ্দেস হায়াত মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আহম্মেদ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক বাদল হোসেন প্রমূখ।
এ সময় জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
















