শিরোনাম :
শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা হাসিনা দেশে ফিরলেই আইনগত প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : চিফ প্রসিকিউটর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি

যে নবী কলমের ব্যবহার শুরু করেছিলেন

  • ইসলাম ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 269

প্রথম মানুষ ও আল্লাহর প্রথম নবী আদমের (আ.) জীবনকালেই ইদরিসের (আ.) জন্ম হয়। তিনি ছিলেন আদমের (আ.) পর আল্লাহর প্রথম নবী। তিনি হজরত নুহের (আ.) বা তার বাবার দাদা ছিলেন।

ইবনুল জাওযি (রহ.) তার পূর্ণ বংশধারা বর্ণনা করেছেন এভাবে: ইদরিস (আ.) ইবনে ইয়ারিদ ইবনে মাহলাইল ইবনে কাইনান ইবনে আনুশ ইবনে শিস ইবনে আদম (আ.)। আরেকটি বর্ণনায় এসেছে, তিনি হলেন ইদরিস ইবনে ইয়ারিদ ইবনে মাহলাইল ইবনে কাইনান ইবনে তাহির ইবনে হিব্বা যিনি শিস ইবনে আদম। (আল মুনতাজিম ফি তারিখিল মুলুকি ওয়াল উমাম)

তার জন্মস্থান নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলেন তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন, কেউ বলেন তিনি ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন, আবার কারও মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন।

হজরত আদমের (আ.) মৃত্যুর পর আল্লাহ তাআলা ইদরিসকে (আ.) নবুয়্যত দান করেন। তিনি মানুষকে আল্লাহর ইবাদত করতে বলতেন। আল্লাহ পছন্দ করেন ও সন্তুষ্ট হন এমন নেক কাজ করতে বলতেন। আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ থেকে বিরত থাকতে বলতেন। নিজের জন্মভূমির অল্পসংখ্যক মানুষ তার অনুসরণ করেছিল এবং অধিকাংশ মানুষ বিরোধিতা করেছিল। এক পর্যায়ে তিনি তার অনুসারীদের নিয়ে মিশরে হিজরত করেন। মিশরে নীলনদের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেন।

ইদরিস (আ.) ওই স্বল্পসংখ্যক নবীদের অন্যতম যাদের উল্লেখ কোরআনে এসেছে। কোরআনে আল্লাহ তাআলা তাকে নবী ও সত্যবাদী হিসেবে উল্লেখ করেছেন। তাই তার নবুয়্যতের ওপর ইমান আনা অর্থাৎ তাকে নবী বলে স্বীকার ও বিশ্বাস করা আমাদের ইমানের অংশ।

কোরআনে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন,

وَ اذۡكُرۡ فِی الۡكِتٰبِ اِدۡرِیۡسَ اِنَّهٗ كَانَ صِدِّیۡقًا نَّبِیًّا وَّ رَفَعۡنٰهُ مَكَانًا عَلِیًّا

আর স্মরণ কর এই কিতাবে ইদরিসকে। সে ছিল পরম সত্যনিষ্ঠ নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় সমুন্নত করেছিলাম। (সুরা মারিয়াম: ৫৬, ৫৭)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন,

وَ اِسۡمٰعِیۡلَ وَ اِدۡرِیۡسَ وَ ذَاالۡكِفۡلِ كُلٌّ مِّنَ الصّٰبِرِیۡنَ
আর স্মরণ কর ইসমাঈল, ইদরিস ও যুল্ কিফলের কথা, তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিল। (সুরা আম্বিয়া: ৮৫)

হজরত ইদরিসকে (আ.) আল্লাহ তাআলা নবুয়্যতের পাশাপাশি প্রখর মেধা ও সৃজনশীলতা দান করেছিলেন। বর্ণিত রয়েছে, তিনি তার যুগে প্রচলিত ৭২টি ভাষায় কথা বলতে পারতেন।

হাদিসে এসেছে, দুনিয়ায় মানুষের মধ্যে প্রথম কলম ব্যবহার করেন হজরত ইদরিস (আ.)। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ওপর নাজিলকৃত বাণীসমূহ কলম দিয়ে লিখে রাখতেন। নবীজি (সা.) বলেন, চারজন নবী ছিলেন সুরিয়ানি ভাষাভাষী; আদম (আ.), শীস (আ.), আখনুখ (আ.)- তিনিই ইদরিস (আ.) এবং তিনিই সর্বপ্রথম কলম দিয়ে লিখেছেন, এবং নুহ (আ.)। (সহিহ ইবনে হিব্বান: ৩৬২)

কারবালার অসম লড়াই ও ইমাম হোসাইনের (রা.) শাহাদাত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘির এসি ল্যান্ড আশরাফুল ইসলামের পদোন্নতিতে বিদায় সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যে নবী কলমের ব্যবহার শুরু করেছিলেন

আপডেট সময় ১১:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫