শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ব্যাটিং ব্যর্থতায় ফাইনালের স্বপ্ন শেষ, দায় স্বীকার করলেন হৃদয় ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঢাকার যানজট কমাতে পুরোনো বাস সরানোসহ সরকারের চার উদ্যোগ সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

হামাস নেতাদের পরবর্তী গন্তব্য কোথায়?

হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, হামাস নেতারা কাতার ছেড়ে অন্যত্র যেতে চায় না। যদি কখনো অন্য কোথাও যেতেই হয়, তবে সেটি হবে প্রতিবেশী দেশ জর্ডান।

সোমবার (২৯ এপ্রিল) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের পরবর্তী ঠিকানা কোথায় হবে, এই বিষয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে। এবার সুনির্দিষ্টভাবে পরবর্তী ঠিকানা জানালেন হামাস নেতা মুসা আবু মারজুক। তিনি বলেন, হামাস কাতার ছাড়তে চায় না। যদি তাদের কাতার ছাড়তেই হয়, তবে তারা ইরাক, সিরিয়া বা তুরস্কে যাবে না। তাদের পরবর্তী গন্তব্য হবে জর্ডান।

ইরানের আল-আলম টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মারজুক বলেছেন, ‘এখনই ঠিকানা পরিবর্তনের চিন্তা করছে না হামাস। তবে যদি স্থানান্তর হয়, সেটি হবে জর্ডান।’

তিনি আরো বলেন, ‘জর্ডান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জন্য একটি সহায়ক দেশ। হামাস জর্ডান সরকারের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখে।’

উল্লেখ্য, এই মাসের শুরুতে খবর পাওয়া যায় যে হামাসের রাজনৈতিক প্রধানরা কাতারের বাইরে তাদের কার্যক্রমের ঘাঁটি সরিয়ে নিয়ে যাচ্ছেন। তখন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি গত সপ্তাহে বলেছেন, যতক্ষণ ইসরাইল-হামাস যুদ্ধে মধ্যস্থতার প্রচেষ্টা চলছে, ততক্ষণ পর্যন্ত হামাসের রাজনৈতিক ব্যুরো অফিস বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।

সূত্র : টাইমস অফ ইসরাইল

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লিফলেট বিতরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হামাস নেতাদের পরবর্তী গন্তব্য কোথায়?

আপডেট সময় ০৯:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪