শিরোনাম :
মোংলা পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি - আপডেট সময় ০৫:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- 103
মোংলা উপজেলার জয়মনি গ্রামে চাঁদপাই নৌ থানার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি খাদ্য গুদাম সংলগ্ন পশুর নদীতে ভাসমান একজন অজ্ঞাত নামা পুরুষের মরদেহ উদ্বার করেছে নৌ পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে চাঁদপাই নৌ থানায় খবর দেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মোংলা চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি একজন পুরুষের। বিবস্ত্র ও পচা গলা অবস্থায় নৌ থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্বার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মৃতদেহের পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া চলমান।
ট্যাগস
খুলনা বিভাগ
জনপ্রিয় সংবাদ



















