বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরায়  ভারতীয়  ৯ জেলে আটক

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী।   বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে গতকাল বুধবার (২২ অক্টোবর) বিকেলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলারটি আটক করা হয়। 
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান,  বাংলাদেশের  জলসীমার মধ্যে  গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফবি এনি নামক একটি ভারতীয় ফিশিংট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। এ ট্রলারটি সমুদ্র সীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের  জলসীমায় ঢুকে অবৈধ মাছ শিকার করছিল। আটক ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে রয়েছেন। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলা এলাকায়।
(ওসি) মো. আনিসুর রহমান আরও জানান, আটক ট্রলারটি আজ বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয় এরপর আটক জেলেদের থানায় হস্তান্তর করে। আটক জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলার পর আগামীকাল শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান,  আদালতের নির্দেশেনা অনুযায়ী এ মাছ নিলামে বিক্রি কিংবা অন্য যেকোনো প্রক্রিয়া সম্পন্নর জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরায়  ভারতীয়  ৯ জেলে আটক

আপডেট সময় ০৯:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫