শিরোনাম :
“চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

তারেক রহমানের কাছে মনোনয়নের ‘রিভিউ’ চাইলেন বিএনপিনেতা

‎দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে ধানক্ষেতে দাঁড়িয়ে অভিনব কায়দায় তারেক রহমানের ‘রিভিউ প্রত্যাশা’ করেছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। ‎শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেত গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের কাছে ‘রিভিউ’ আবেদনের ভঙ্গিতে দাঁড়ান।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায় তার নাম নেই। এ নিয়ে মনোনয়ন দৌড়ে হেরে গিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে কুয়াশাচ্ছন্ন ধানক্ষেতে গিয়ে ‘রিভিউ’ আবেদনের ভঙ্গিতে দাঁড়ান তিনি।

ব্যতিক্রমী এ আবেদনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে আলাল উদ্দিন লিখেছেন, ‘নো ক্যাপশন’।

ওই ফেসবুক পোস্টে ফারুক আহম্মেদ নামে একজন কমেন্টে করেছেন, ‘আপনার এই ব্যতিক্রমী এবং অসাধারণ আবেদনকে স্যালুট জানাই।’

শেখ ফরিদ ভুইয়ান নামে আরেকজন লিখেছেন, ‘আপনার ছবিটাই ক্যাপশন৷’

সাফিম রহমান নামে একজন মন্তব্য করেছেন, ‘ছবি যখন কথা বলে তখন ক্যাপশনের দরকার পড়ে না।’

ব্যতিক্রমী এই আবেদনকে সুস্থ ধারার রাজনৈতিক প্রজ্ঞা বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

‎আলালের ঘনিষ্ঠজনরা জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আলাল দলের সদস্যসচিব হিসেবে যাবতীয় আদেশ-নির্দেশ বাস্তবায়ন করেছেন। তিনি বহু হামলা-মামলার শিকার হয়েছেন। এতে মনোনয়ন তার প্রাপ্য ছিল। যেখানে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি দিচ্ছেন, সেখানে আলালের এমন শান্তিপূর্ণ রিভিউ আবেদন প্রশংসার দাবি রাখে।

‎এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, আমি দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম করেছি; অপমান ও অপদস্থ হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। ৫ আগস্টের পর কোনো রকম কাদা আমার গায়ে লাগেনি। কিন্তু আমাকে নমিনেশন না দিয়ে যার বিরুদ্ধে একটা মামলা নেই তাকে দেওয়া হয়েছে। এর জন্যই আমি একটা ‘রিভিউ’ চেয়েছি।

আলাল উদ্দিন আলাল আরও বলেন, আমি তো সন্ত্রাসী নই— রাস্তা বন্ধ করা, মারপিট করা বা হামলা করা আমার কাজ নয়। আগামী প্রজন্ম জানতে পারবে তাদের প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও এটি দেশের মানুষ গ্রহণ করেছে। আমিও চাই এ রিভিউ আবেদনের মধ্য দিয়ে ফেনী-২ আসনটি পুনর্বিবেচনা করা হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন ফেনী-২ আসনটি পুনর্বিবেচনা করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ফেনী-২ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন (ভিপি জয়নাল), ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পোশাকখাতে মূল্য সংযোজনে বাংলাদেশে কোরিয়ার বড় আগ্রহ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তারেক রহমানের কাছে মনোনয়নের ‘রিভিউ’ চাইলেন বিএনপিনেতা

আপডেট সময় ১২:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫