বিএনপির প্রার্থী রেজা কিবরিয়াকে কারণ দর্শানো নোটিশ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচনি প্রচারণায় অনিয়মের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। গত সোমবার (৫ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।

আজ বুধবার (৭ জানুয়ারি) ডিসি অফিস থেকে পাঠানো নোটিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গত ৪ জানুয়ারি রেজা কিবরিয়ার বিরুদ্ধে পৃথক দুটি লিখিত অভিযোগ জমা পড়ে। প্রথম অভিযোগটি করেন নবীগঞ্জের ওসমানী রোডের বাসিন্দা জিতু মিয়া সেন্টু।

অভিযোগে বলা হয়, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালান রেজা কিবরিয়া। দ্বিতীয় অভিযোগটি করেন নবীগঞ্জ মধ্যবাজার এলাকার মসফিকুজ্জামান চৌধুরী নোমান। এতে উল্লেখ করা হয়, ৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী। উভয় অভিযোগের সঙ্গেই ঘটনার সত্যতা হিসেবে স্থিরচিত্র (ছবি) যুক্ত করা হয়েছে।

এমতাবস্থায়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ পাঠানো হবে না- সে বিষয়ে ড. রেজা কিবরিয়াকে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিএনপির প্রার্থী রেজা কিবরিয়াকে কারণ দর্শানো নোটিশ

আপডেট সময় ০৬:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬