শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

দক্ষিণ আফ্রিকায় রাণীশংকৈলের তরুণকে গুলি করে হত্যা

দারিদ্র্য জয় করে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি দেওয়া এক তরুণের জীবন থেমে গেল সন্ত্রাসীদের নির্মম গুলিতে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কতলেহং এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সোহান (২১)। 
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে কর্মরত ছিলেন সোহান। এ সময় দোকানের মালিকও সেখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যার নামাজের পর হঠাৎ ওই এলাকায় বিদ্যুৎ চলে গেলে চারদিকে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। মোমবাতি আনতে দোকানের মালিক পেছনের দিকে গেলে, ঠিক তখনই ওঁত পেতে থাকা একদল সশস্ত্র দুষ্কৃতী দোকানে ঢুকে সোহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন সোহান। মুহূর্তের মধ্যে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জানা গেছে, যে দোকানে সোহান কাজ করতেন, সেই বাংলাদেশি মালিকের সঙ্গে পাশের এক সোমালি নাগরিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের বলি হয়েছেন নিরপরাধ এই তরুণ এমনটাই ধারণা তদন্তকারীদের। নিহত সোহান উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
শুক্রবার সকালে মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ সদস্যদের নিহতের বাড়িতে পাঠানো হয়েছে। উচ্চপর্যায়ের মাধ্যমে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দক্ষিণ আফ্রিকায় রাণীশংকৈলের তরুণকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৬:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬