শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, চেংমারি এলাকার আনিসুর রহমানের সাথে একই এলাকার  হাসিম (৩৯) ও  হাকিম (৩৫)-সহ একই  পরিবারের জসিমের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আনিসুর রহমানের দাবি, তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৭ শতক জমিতে  ধান চাষ করে আসছিলেন। তিনি অভিযোগ করে বলেন গত কয়েকদিন থেকে
বিবাদীদের ওই জমির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। পরের দিন সকালে জমিতে সেচ দিতে গিয়ে দেখেন, কে বা কারা ঘাস মারা কীটনাশক স্প্রে করে তার সমস্ত ধান পুড়িয়ে দিয়েছে। ভুক্তভোগী আনিসুর রহমান জানান, বিষ প্রয়োগের ফলে তার ক্ষেতের ধান গাছগুলো দ্রুত শুকিয়ে মরে যাচ্ছে। এতে তার প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার)টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এই ঘটনায় স্থানীয় লারেক ইসলাম ও  রফিকুল ইসলাম মালেকসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী বিষয়টি অবগত আছেন।
ভোগী কৃষক বর্তমানে জানমালের নিরাপত্তা ও ফসলের ক্ষতির বিচার চেয়ে রানীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। জমিতে বিষ প্রয়োগের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
রানীশংকৈল থানা সূত্রে জানা গেছে,  অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ । তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত

আপডেট সময় ০৮:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬