জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান ও সক্ষমতা আরও বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়ন এবং জনবল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকালে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শহীদ মিনার পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার চাপ কমাতে জেলা ও উপজেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নেও সরকার ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে।
সফরকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সরকারের আশা, স্বাস্থ্যখাতে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে রাজধানীর ওপর চিকিৎসাসেবার অতিরিক্ত চাপ কমবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ নিজ নিজ এলাকাতেই আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬