শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টার অবরোধে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হলে সেখানে পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আন্দোলনে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘আপস না, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁদের ভাষ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন, আবার অনেকের প্রবেশপত্রও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার বলে মনে করছেন তারা।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে একাধিক ত্রুটি ছিল এবং প্রশ্নের মানও অস্বাভাবিক কঠিন। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন প্রশ্নের কারণে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন।
ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার ফলে অনেকেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। শিক্ষার্থীদের এই দুর্ভোগের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ব্যর্থ হওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।
একই দাবিতে বগুড়াতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। শহরের সাতমাথা এলাকা থেকে শুরু হওয়া মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাসচিবের অপসারণ দাবি করা হয়। আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শিক্ষার্থীদের দাবি ও চলমান পরিস্থিতি শিক্ষা অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফুকেটের বুকে সাদিয়া।

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০১:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬