শিরোনাম :
গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের বেশি বিক্রয়ের প্রস্তাবে জরিমানা
-
মোঃ হোসেন আলী ছোট্ট , সিরাজগঞ্জ - আপডেট সময় ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- 11
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে রিটেইলার ও খুচরা দোকানে অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে পৌর শহরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আয়োজনে এসময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।এসময়ে ১২ কেজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামের বেশি দাম ১৯০০ টাকায় বিক্রয়ের প্রস্তাব করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক মো: এনামুল হক রুবেলকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি বাজারে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৮৩৭ টাকার মধ্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়ার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ
























