শিরোনাম :
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত, ছেলে আটক ষড়যন্ত্রে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য জাতীয় কমিটি চান রাষ্ট্রপতি সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল-স্থগিত, বিপাকে ১৩ হাজার ৪৯০ যাত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজন ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু বাংলাদেশের ছাত্ররা আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা চার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে: রাষ্ট্রপতি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

ব্যাট-গ্লাভসে লিটনের ইতিহাস, টেস্টে এমন কীর্তি আগে কেউ গড়েননি

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। গতকাল একদিনেই দুটি রেকর্ডে নাম লিখিয়েছিলেন তিনি। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সেই কীর্তিকেও ছাড়িয়ে গেছেন।

এই টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন লিটন। পাশাপাশি উইকেটের পেছনে তাঁর ডিসমিশালের সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো উইকেটরক্ষক ব্যাটার একই ম্যাচে এই দুটি অর্জন একসঙ্গে ছুঁতে পারেননি বলে জানা গেছে।

আজ আফগানিস্তানের ইনিংসে ইকরাম আলীখিলের ক্যাচ তালুবন্দি করেন লিটন। এতে দলটির চতুর্থ উইকেটের পতন ঘটে। এই ক্যাচের মধ্য দিয়েই ম্যাচে তাঁর ডিসমিশালের সংখ্যা ৯-এ পৌঁছায়।

ব্যাটিং ও উইকেটকিপিং, দুই বিভাগেই এমন পারফরম্যান্স বিশেষ কৃতিত্বের দাবি রাখে। এক দিকে ব্যাট হাতে দলের ভরসা হয়ে উঠেছেন তিনি। অন্য দিকে গ্লাভস হাতে একের পর এক সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশকে।

এর আগে গতকাল ম্যাচে ৮টি ডিসমিশাল করে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিশালের রেকর্ড গড়েন লিটন। একই দিনে পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবেও নাম লেখান তিনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ব্যাট-গ্লাভসে লিটনের ইতিহাস, টেস্টে এমন কীর্তি আগে কেউ গড়েননি

আপডেট সময় ০৪:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬