শিরোনাম :
সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা অনুষ্ঠিত
-
সাথী সুলতানা, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- 6
“সবার জন্য ভালো খাদ্য উৎপাদন ভালো খাদ্য উৎপাদনে গ্রামীণ নারী”-এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে- আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ খ্রি. উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে, জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতায় বুধবার (১৪অক্টোবর-২০২৬খ্রি.) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
অনুষ্ঠানে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের রিজিন্যাল ম্যানেজার কানিজ ফাতেমা। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ এ,কে,এম, মনজুরে মাওলা, জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ এ,কে,এম আনোয়ারুল হক, জেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মিয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি প্রমুখ।
এসময়ে নারী উদ্যাক্তা, নারী কৃষক, মহিলাদলের নেত্রী, এনজিও কর্মকর্তা সহ অন্যান্য নারীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস
রাজশাহী বিভাগ
জনপ্রিয় সংবাদ


























