শিরোনাম :
কালিয়াকৈরে হারবাল ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গোৎসবে ঢাকেশ্বরীতে রাষ্ট্রপতির বার্তা ছেলে -মেয়ে একই দলে, ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, কারা আছে নেপথ্যে? ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জন রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮১ ভারতে ১ নভেম্বর থেকে অচেনা কলারের নাম দেখা যাবে ফোনে তেরঙ্গা ওড়ানোর আগেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা, কনট প্লেসে উত্তেজনা ক্ষমতা এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে : বিরোধীদলীয়নেতা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় হিন্দুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত

ঢালিউড তারকা শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছবির শুটিং এখনো শেষ হয়নি। ফলে চলতি বছরের ডিসেম্বরেও এটি প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা প্রায় নেই বলে জানা গেছে।
গত বছরের অক্টোবরে সিনেমাটির কাজ শুরু হয়। শুরু থেকেই এটি নিয়ে আলোচনা ছিল। ডাবিংয়ের বড় অংশ ইতিমধ্যে শেষ করেছেন শাকিব। তবে ৯ দিনের শুটিং এখনো বাকি। জটিলতার মূল জায়গাও এই অবশিষ্ট কাজ।
বারবার শিডিউল, তবু শুটিং হয়নি
সূত্র জানায়, শুটিংয়ের জন্য একাধিকবার তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন কাজ শুরু করতে পারেননি। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পরও শিডিউল অনুযায়ী শুটিং হয়নি। গত আগস্টে শাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরও একই পরিস্থিতি ছিল।
শাকিব খানের ম্যানেজার মনির জামান বলেন, বারবার শিডিউল নেওয়ার পরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। তাঁর দাবি, এ পর্যন্ত যতটা সময় নেওয়া হয়েছে, তাতে অনায়াসে দুই থেকে তিনটি সিনেমার কাজ শেষ করা যেত। তিনি আরও বলেন, গত কয়েক বছরে শাকিবের কোনো ছবির ক্ষেত্রে এমন দীর্ঘসূত্রতা দেখা যায়নি।
বকেয়া সম্মানি নিয়ে ভিন্ন বক্তব্য
শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া সম্মানিকে একটি কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। নাম প্রকাশ না করার শর্তে একজন টেকনিশিয়ান জানান, বেশির ভাগ কলাকুশলীর পাওনা এখনো মেটানো হয়নি। তাঁর ভাষ্য, টাকা না পেলে কেউ নতুন করে সময় দিতে চাইছেন না।
তবে এই অভিযোগ মানেননি নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তিনি বলেন, শুটিং শেষ হওয়ার আগে পুরো সম্মানি পরিশোধের নিয়ম নেই। শুটিং শেষ হলে মুক্তির তারিখ জানিয়ে টিজার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
শাকিবের পরবর্তী ব্যস্ততা
শাকিব খান এখন ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে আছেন। চলতি মাসের শেষে তাঁর দেশে ফেরার কথা। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। তারপর রয়েছে হিমেল আশরাফের ‘মহব্বত’। এই দুই কাজের ফাঁকে ‘সোলজার’-এর ৯ দিনের শুটিং শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভিডিও বিতর্কের মধ্যে লাইভে এসে পরদিন তা মুছলেন পরীমনি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় হিন্দুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত

আপডেট সময় ০১:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬