চাঁদপুরের কচুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী বলেছেন, ধর্মচর্চার কারণে এখন থেকে আর কারও হৃদয়ে রক্তক্ষরণ হবে না।
বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।
মন্ত্রী জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সবাই সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে একসাথে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, কারও ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছর পূজা উদ্যাপনে কচুয়ায় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির এবং কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম। এ ছাড়া স্থানীয় নেতাকর্মী ও পুণ্যার্থীরা ছিলেন।
চলমান বার্তা ডেস্ক : 



















