পদোন্নতিজনিত কারণে বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে বিদায় নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। ছয় মাস ১৬ দিনের দায়িত্ব শেষে সোমবার ছিল তাঁর শেষ কর্মদিবস।
এ উপলক্ষে আদমদীঘি অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। ভূমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাঁকে বিদায় জানানো হয়।
গত ২৩ এপ্রিল যোগ দেওয়ার পর দালালমুক্ত সেবা, দ্রুত নামজারি ও মিসকেস নিষ্পত্তিসহ নানা উদ্যোগ নেন তিনি। তাঁর সময়ে ভূমি অফিসে সিসিটিভি বসানো এবং প্রধান ফটক পুনর্নির্মাণ করা হয়। সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও নাগরিক সেবা সহজ করা ও খাল-ড্রেন সংস্কারের কাজ করেন তিনি। ৩৮তম ব্যাচের এই কর্মকর্তাকে গত ২৮ সেপ্টেম্বর পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাকিবুল হাসান,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি: 

























