শিরোনাম :
সাগরে ৭২ জিম্মি, পালিয়ে ফিরলেন ২৮; ফেলে দেওয়ার অভিযোগ সাতজনকে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের কারাদণ্ড দেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নতুন পরিচয়ে বুবলীর অভিষেক, প্রথম কাজেই বড় অর্জন ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের জ্বালানি সরবরাহ বাড়ানোর ঘোষণায় দাম কি কমতে পারে? রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী, ইতিহাসে প্রথমবার রায় দিল আইসিজে ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একদিনে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় দেখল আইসিজে

চার ‘সেনা’ দেশে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন ওপেনার লোকেশ রাহুল

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, এই চার ‘সেনা’ দেশেই টেস্ট শতক করা প্রথম ভারতীয় ওপেনার এখন তিনি।
শনিবার (২১ নভেম্বর) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে এই মাইলফলক ছোঁন ৩৪ বছর বয়সী রাহুল। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ২০৭ বল।
দ্বিতীয় দিন শেষে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। তৃতীয় দিনের প্রথম সেশনে লাঞ্চে যান ৯৩ রান নিয়ে। বিরতির পর দ্রুতই শতক পূর্ণ করেন। এটি তাঁর ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি; এর ১০টি দেশের বাইরে, তিনটি ভারতে।
সেনা দেশের তালিকায় পঞ্চম ভারতীয়
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় আগেই সেঞ্চুরি ছিল রাহুলের। নিউজিল্যান্ডে শতকের মাধ্যমে চার দেশের বৃত্ত পূর্ণ হলো। চার দেশেই টেস্ট সেঞ্চুরি করা এশীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনি অষ্টম, ভারতীয়দের মধ্যে পঞ্চম। এর আগে এই কীর্তি ছিল মোহাম্মদ আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলির। তবে ওপেনারদের মধ্যে চার দেশেই শতক আছে কেবল রাহুল ও পাকিস্তানের সাঈদ আনোয়ারের।
নিউজিল্যান্ডে নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করেছেন রাহুল। ভারতীয়দের মধ্যে এমন কীর্তি আছে আরও দুজনের: ১৯৭৬ সালে অকল্যান্ডের এডেন পার্কে সুনীল গাভাস্কার করেছিলেন ১১৬ ও সুরিন্দর অমরনাথ ১২৪ রান।
ওপেনার হিসেবে পরিসংখ্যান
ভারতের হয়ে ওপেনার হিসেবে রাহুলের টেস্ট সেঞ্চুরি এখন ১২টি, যা তাঁকে মুরালি বিজয়ের সমান করেছে। তালিকার শীর্ষে গাভাস্কার (৩৩), দ্বিতীয় বীরেন্দর শেবাগ (২২)। গৌতম গম্ভীর ও রোহিত শর্মার শতক ৯টি করে।
২০২১ সাল থেকে ওপেনার হিসেবে রাহুলের টেস্ট শতক সাতটি। একই সময়ে সমান সংখ্যক শতক আছে বেন ডাকেট, যশস্বী জয়সওয়াল ও দিমুথ করুণারত্নের। চলতি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহুলের সেঞ্চুরি চারটি, যেখানে তাঁর সমান শতক আছে টম ল্যাথাম ও ট্রাভিস হেডের।
ম্যাচের পরিস্থিতি
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। প্রথম ইনিংসে সফরকারীরা এগিয়ে ১১৮ রানে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

গলা ব্যথা সারার পর গাঁটে ব্যথা? হতে পারে হার্টের বিপদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় দেখল আইসিজে

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চার ‘সেনা’ দেশে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন ওপেনার লোকেশ রাহুল

আপডেট সময় ০২:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬