শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

শিশুর সব দুরন্তপনা স্বাভাবিক না-ও হতে পারে

  • এস কে চন্দন
  • আপডেট সময় ০২:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • 307

শিশুর স্বভাবে বদল আসছে কি না খেয়াল করেছেন কি? স্কুল পালিয়ে যাওয়া, গোপনে নেশা করার ঝোঁক, অহেতুক মিথ্যা বলা স্বাভাবিক আচরণ নয়।

শিশুরা এক জায়গায় বসে থাকবে না, দুষ্টুমি করবেই। সেটাই স্বাভাবিক। কিন্তু দুরন্তপনারও মাত্রাভেদ আছে। শিশু যদি দুষ্টুমি করতে করতে এমন কিছু কাজ করে যা সেই বয়সে স্বাভাবিক নয়, তা হলে অভিভাবকদের সাবধান হতেই হবে। কোনও কোনও শিশু হাতে-পায়ে চঞ্চল হয়। অর্থাৎ, এরা স্থির ভাবে কোথাও একটানা বসতে বা দাঁড়াতে পারে না। কোনও কোনও শিশুর মধ্যে আবার আক্রমণাত্মক আচরণ দেখতে পাওয়া যায়। পাশাপাশি, এ-ও খেয়াল রাখতে হবে যে, শিশুর আচরণ ও স্বভাবে কিছু বদল আসছে কি না। হঠাৎই খুব চুপচাপ হয়ে গেল, কারও সঙ্গে মিশতে চাইছে না অথবা কোনও কথা বললেই অস্বাভাবিক আচরণ করছে, ভয় পাচ্ছে— তা হলেও মা-বাবাকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে মনোরোগ চিকিৎসক শর্মিলা সরকার বলছেন, “ছোট থেকে শিশুর অস্বাভাবিক আচরণ এড়িয়ে গেলে পরবর্তী সময়ে গিয়ে তা-ই অপরাধমনস্কতার জন্ম দিতে পারে। নেশা করাও শুরু করতে পারে শিশু। জড়িয়ে পড়তে পারে কোনও অপরাধমূলক কাজে। এই ধরনের ব্যবহারের বদলকে বলা হয় ‘কনডাক্ট ডিজ়অর্ডার’। মা-বাবাদের এড়িয়ে গেলে চলবে না।”

অনেক শিশুই রেগে গেলে জিনিসপত্র ছোড়ে, ভাঙচুর করে, অযত্ন করে অথবা আচমকা কাউকে আঁচড়ে, কামড়ে দেয়, মারধর করে, থুতু দেয়। এমন যদি বার বার হতে থাকে, তা হলে মা-বাবাকে সচেতন হতে হবে। শর্মিলার কথায়, শিশুর মধ্যে আক্রমণাত্মক আচরণ স্বাভাবিক নয়। যদি কথায় কথায় বড়দের গায়ে হাত তোলে, সমবয়সিদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে, স্কুলে শিক্ষক-শিক্ষিকাকে ও বাড়িতে বড়দের অসম্মান করে, তা হলে তখন থেকেই শিশুকে শাসন করতে হবে। ‘কনডাক্ট ডিজ়অর্ডার’-এর কারণে এমন আক্রমণাত্মক আচরণ হতে পারে, তার জন্য সময় থাকতেই মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন:খাওয়ার পর মিনিট দশেক হাঁটার অভ্যাসে কী কী বদলে যেতে পারে?

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শিশুর সব দুরন্তপনা স্বাভাবিক না-ও হতে পারে

আপডেট সময় ০২:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪