ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় এলডিপি

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও সংস্কারের পর ভোটের দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি।প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে দলের চেয়ারম্যান অলি আহমেদ বলেছেন, “খুব ছোট কারণে জামায়াতের নিবন্ধন যদি বাতিল করা হয় তাহলে হাজারো ছেলে মেয়েদের হত্যা ও গুমের কারণে আওয়ামী লীগের নিবন্ধন কেন বাতিল হবে না?”

এখনো দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলেছি আপনি এখনো বিপদমুক্ত নন। এখনো যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা হাসিনার পদলেহন করেছে তারা এখনো চাকুরিচ্যুত হয় নি”।

বিগত সরকারের আমলে দুর্নীতিবাজ ও দলীয় কর্মকর্তাদের শুধু বদলি না করে শাস্তির আওতায় আনারও দাবি জানায় দলটি।

একই সাথে শিগগিরই পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশনের পর জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছে দলটি।

নির্বাচন কবে নাগাদ হতে পারে, এমন সময় সীমা আগে থেকে ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান মি. আহমেদ।

তবে তিনি বলেন, “সংস্কার করার পূর্বে নির্বাচন হওয়া কোন অবস্থাতেই বাঞ্ছনীয় না। আগে সংস্কার সম্পন্ন করতে হবে”।

আরও পড়ুন :বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিকেলে বসছেন প্রধান উপদেষ্টা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় এলডিপি

আপডেট সময় ১১:৪২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪