জাতিসংঘের অধিবেশনে যোগ ‍দিবেন ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্ক সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারতো, কিন্তু তিনি অল্প সময়ে তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।

আরো পড়ুন : তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অফিস শুরু করেছেন ড. ইউনূস

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাতিসংঘের অধিবেশনে যোগ ‍দিবেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০৩:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪