শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

‘রিসেট বাটনে পুশ’: ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেড়ে বদলি করা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে লালমিনরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সই করা এক আদেশে তাকে এ বদলি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

বদলির বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী বলেন, ‘আমি পোস্ট দিয়েছি, এটিই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে।’ পরে তিনি বলেন, ‘এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।’

তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়েও তার দেওয়া কিছু স্ট্যাটাস চোখে পড়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসীকে অলরেডি রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় বদলি করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত সরকার নেবে।

রানীশংকৈলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘রিসেট বাটনে পুশ’: ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেড়ে বদলি করা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে

আপডেট সময় ১০:২৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪