শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সোমবার থেকে একের পর এক শুল্ক হুমকির অংশ হিসেবে এটি ছিল ট্রাম্পের ২০টির বেশি এমন চিঠির মধ্যে একটি, যা তিনি বিভিন্ন দেশের নেতাদের কাছে পাঠাচ্ছেন।

কানাডা ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই পর্যন্ত। ট্রাম্পের নতুন এই চিঠি সেই আলোচনা প্রক্রিয়াকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বলে ধারণা বিশ্লেষকদের।

বৃহস্পতিবারের চিঠিটি এমন সময় এলো যখন ট্রাম্প ও কার্নির মধ্যে সম্পর্ক কিছুটা উষ্ণ হতে শুরু করেছে। গত ৬ মে কার্নি হোয়াইট হাউজে এসে ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন এবং গত মাসে কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনেও তাদের দেখা হয়।

এছাড়া কানাডা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরোপিত কর প্রত্যাহারে সম্মত হয়, যার কারণে ট্রাম্প পূর্বের একটি প্রতিশোধমূলক বাণিজ্য আলোচনার স্থগিতাদেশ তুলে নেন।

এদিকে ট্রাম্প এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যেসব দেশ এখনো পর্যন্ত শুল্ক সংক্রান্ত তার চিঠি পায়নি তাদের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে সর্বজনীন শুল্ক আরোপের কথাও ভাবছেন।

এর মধ্যে ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প, যদি আলোচনার মাধ্যমে আরও ভালো চুক্তি না হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত, তবে ব্রাজিলও পারস্পরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
সূত্র: এএফপি

আরও সাত দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ১১:৩৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫