শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

গাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত

২৬ আগস্ট গাজা শহরের জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের পর ধোঁয়া উড়ছে। ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৭০ জন। এ নিয়ে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬২ হাজার ৮১৯ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৫ জন নিহত এবং ৩৭০ জন আহত হয়েছেন। ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬২৯ জনে।

ক্ষুধা ও অপুষ্টিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এতে দুর্ভিক্ষজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ১১৭ জন শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বহু নিহত এখনও ধ্বংসস্তূপে বা রাস্তায় পড়ে আছে। চলমান ইসরায়েলি বোমাবর্ষণ এবং উদ্ধার সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৯৭৫ জন নিহত এবং ৪৬ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনি বেসামরিকদের ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, শুধু ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২ হাজার ১৪০ জন নিহত এবং ১৫ হাজার ৭৩৭ জন আহত হয়েছেন।

মার্চের শুরু থেকে গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধের ফলে ২৪ লাখ মানুষের জন্য দুর্ভিক্ষ, মহামারি ও জরুরি সেবার পতন ঘটেছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত ২০

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১১:১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫