শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

চিকিৎসায় নোবেল পেলেন তিনজন

২০২৫ সালের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা শুরু হল আজ। এই পালায় প্রথমেই ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ীদের নাম। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের পক্ষ থেকে সোমবার (৬ অক্টোবর) এক ঘোষণায় জানানো হয়, এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন, মেরি ই. ব্রানকো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। এই তিন বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানের পেরিফ্যারাল ইমিউন টলারেন্স (শরীরের প্রান্তীয় অংশের রোগ প্রতিরোধ ক্ষমতা) বিষয়ে তাদের আবিস্কারের জন্য এবছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

এর আগে গতবছর (২০২৪ সাল) আরএনএর উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণের গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্যে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুনকে।

আজ থেকে ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হলো। বিভাগগুলো হলো- চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি। এর মধ্যে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা হবে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। শুধু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে।

এবারের সূচি অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাবিজ্ঞানে, আগামীকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিদ্যায়, ৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে, ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে এবং ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এ পুরস্কার দেওয়া হচ্ছে।

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চিকিৎসায় নোবেল পেলেন তিনজন

আপডেট সময় ০৫:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫