শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কার্কি, দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন নির্বাচনের তারিখ

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। খবর বিবিসির।

আগামী কয়েক দিনের মধ্যেই সুশীলা কার্কি বিভিন্ন পদে মন্ত্রীদের নিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সমাদৃত। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য জেন জি বিক্ষোভকারীদের সমর্থনের কারণেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তার মন্ত্রিসভাকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ এবং আক্রমণের শিকার অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, সেইসঙ্গে পরিবর্তন চাওয়া জেন জি বিক্ষোভকারীদের আশ্বস্ত করা এবং নেপালের সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তাদের।

স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। দেশটিতে চলমান অনিশ্চয়তার মধ্যে জেন-জি আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল।

শপথ গ্রহণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে নেপালে তিন দিনের টানা বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকারের পতন হয়। এরপর বুধবার আন্দোলনকারীরা কার্কিকে নতুন প্রধানমন্ত্রী করতে সমঝোতায় পৌঁছেছে বলে মনে হলেও অনেকের মধ্যেই মতপার্থক্য দেখা দেয়। তবে সব মতপার্থক্য ছাপিয়ে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন সুশীলা কার্কি।

নেপালে বিক্ষোভ; নিহত বেড়ে ৩৪, আহত ১৩৬৮

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কার্কি, দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন নির্বাচনের তারিখ

আপডেট সময় ০১:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫