শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি ট্রাম্পের

ভেনেজুয়েলার সামরিক বিমান মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক হলে তা গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এর কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওয়াশিংটনের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

সম্প্রতি ক্যারিবীয় সাগরে একটি সন্দেহভাজন ভেনেজুয়েলান মাদক পরিবহণকারী নৌকায় মার্কিন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পেন্টাগনের অভিযোগ, ভেনেজুয়েলার সামরিক বিমান তাদের যুদ্ধজাহাজের কাছাকাছি উড়েছে, যা ‘মারাত্মক উসকানিমূলক’ ছিল।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি তারা আমাদের বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে, তবে সেগুলোকে গুলি করে নামানো হবে। এই হুমকির পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন পুয়ের্তো রিকোতে ১০টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করছে। ট্রাম্পের অভিযোগ, মাদুরো একটি মাদক চক্রকে মদদ দিচ্ছেন।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার মাদুরোকে ‘অভিযুক্ত মাদক পাচারকারী’ হিসেবে অভিহিত করেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপগুলো মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একটি নতুন, আগ্রাসী কৌশল।

ভেনেজুয়েলার রেডিও ও টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেন, আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে, তা কোনোভাবেই সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে ইচ্ছুক, তবে আমরা সম্মান দাবি করি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির জবাবে মাদুরো তার দেশকে ‘জাতীয় ভূখণ্ড রক্ষায় সশস্ত্র সংগ্রামের’ জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন। তিনি ভেনেজুয়েলার প্রায় ৩ লাখ ৪০ হাজার নিয়মিত সেনা এবং আট লাখের বেশি রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি ট্রাম্পের মাদক পাচার সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন।

‘শুল্ক ছাড়াই’ বাণিজ্য চায় ভারত : ট্রাম্প

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় ১২:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫