শিরোনাম :
বিকাশ-নগদ-রকেটের বাড়তি চার্জ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের নির্দেশ প্রধানমন্ত্রীর সাজেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডলারের অস্ত্রকে ভোঁতা করতে রেনমিনবির পথে এগোচ্ছে চীন, কীভাবে জুলাই হত্যাকাণ্ড: আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল সকল মাদরাসায় সরকারের নতুন নির্দেশনা মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তাল গাজীপুর, আশুলিয়া ও মিরপুর আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি চার মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়াল, প্রবৃদ্ধি ৬ শতাংশ ১০ মিনিটে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা আক্রমণের জবাবের নির্দেশ খামেনির

দীপিকার সঙ্গে রোমান্সে শাহরুখের ‘তু মিল জায়ে’

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ, ২ নভেম্বর। এই বিশেষ দিনে ভক্তদের জন্য এসেছে বড় চমক। তাঁর বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমার রোমান্টিক গান ‘তু মিল জায়ে’ প্রকাশ পেয়েছে মধ্যরাতে। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে আলোচনা চলছে।

গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার অনেক ভক্তই টিজার বা ট্রেলারের অপেক্ষায় ছিলেন। কিন্তু নির্মাতারা উপহার দিয়েছেন একটি মিউজিক ভিডিও, যেখানে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রোমান্টিক রসায়ন আবার ফিরে এসেছে পর্দায়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচি। সঙ্গে আছে বিশ্বখ্যাত পপ তারকা এড শিরানের র‍্যাপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির এই ঝলকের শুরুতেই শোনা যায় শাহরুখের একটি সংলাপ, ‘মেঁ কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা…’।

মিউজিক ভিডিওর শুরুতে মনোরম লোকেশনে শাহরুখ ও দীপিকার প্রেম ফুটে উঠেছে। শাহরুখকে দেখা গেছে ছোট কালো চুলের স্টাইলিশ লুকে। দীপিকাও বরাবরের মতোই দ্যুতি ছড়িয়েছেন। তবে গানটি শুধু প্রেমের নয়। এতে আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে জড়িত শাহরুখের চরিত্রের অন্ধকার দিকেরও ইঙ্গিত মিলেছে।

হঠাৎ রোমান্টিক আবহ বদলে গিয়ে পর্দায় আসে রক্তক্ষয়ী অ্যাকশন ও সহিংসতার দৃশ্য। সেখানে শাহরুখের সল্ট-অ্যান্ড-পেপার লুক, গায়ে রক্তের দাগ আর আগুনের পটভূমিতে ফাইট সিকোয়েন্স নজর কেড়েছে।

গানটির সুর করেছেন শচীন-জিগর। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও জয়দীপ আহলাওয়াত।

৩৪ বছর আগে ‘কোই না কোই চাহিয়ে, পেয়ার কারনে ওয়ালা…’ গানের মধ্য দিয়ে পর্দায় এসেছিলেন এক তরুণ। চোখে ছিল বড় স্বপ্ন, চুলে ছিল এলোমেলো ভাব। তিন দশকের বেশি পথ পেরিয়ে সেই তরুণই আজ বলিউড বাদশা। ৬১তম জন্মদিনে এসেও তাঁর রোমান্টিকতা ও জীবনের পাঠ সিনেমার অঙ্গনে তরুণদের কাছে অনুপ্রেরণা হয়ে আছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বিকাশ-নগদ-রকেটের বাড়তি চার্জ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১০ মিনিটে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা আক্রমণের জবাবের নির্দেশ খামেনির

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দীপিকার সঙ্গে রোমান্সে শাহরুখের ‘তু মিল জায়ে’

আপডেট সময় ০২:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬