শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো কারাগারে পাঠাবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের আটক করে গুয়ান্তানামো বে’র কারাগারে পাঠানোর একটি পরিকল্পনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯/১১’র সন্ত্রাসী হামলার সন্দেহভাজনদের যেখানে আটক রাখা হতো, কিউবার পূর্ব উপকূলে যুক্তরাষ্ট্রের সেই ভয়ঙ্কর সামরিক স্থাপনায় নিবন্ধনহীন অভিবাসীদের বন্দি করে রাখার পরিকল্পনা করছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি সেখানে ৩০ হাজার ‘ভিনগ্রহের অবৈধ অপরাধীকে’ আটক রাখার জন্য বন্দিশালা নির্মাণের নির্দেশ দিয়েছেন। খবর এএফপির।

ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের ওপর দমনপীড়ন আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর গতকাল বুধবার (২৯ জানুয়ারি) প্রকাশ করা এই পরিকল্পনা যেন সেই ঘোষণারই বাস্তবায়ন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকার তাদের ডানপন্থি ভাবমূর্তিকেই যেন তুলে ধরতে চলেছে।

চুরি অথবা সহিংসতায় জড়িত অভিবাসীদের বিচার করার আগে গুয়ান্তানামো বে’র বন্দিশালায় পাঠানোর নির্দেশ দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই পরিকল্পনা অভিবাসীদের অপরাধ নির্মূলের জন্য আমাদের আরও একধাপ সামনে নিয়ে যাবে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমেরিকান জনগণের জন্য হুমকি হয়ে ওঠা ভিনগ্রহের অবৈধ অপরাধীদের আটক রাখার জন্য গুয়ান্তানামোতে আমাদের ৩০ হাজার বিছানা তৈরি আছে।’ ট্রাম্প জানান, খুব তাড়াতাড়ি এই ধারণক্ষমতা দ্বিগুণ করা হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে আফগানিস্তান ও ইরাকের ১৫ জন নাগরিক এখনও বন্দি আছেন গুয়ান্তানামো বে’র কারাগারে। এখানে একসময় সর্বোচ্চ ৮০০ বন্দি ছিলেন। মানবাধিকার সংগঠনগুলো এই বন্দিশালার অকথ্য নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল।

এদিকে, সদ্য শপথ নেওয়া যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী প্যাটে হেগসেথ ফক্স নিউজকে জানান, আটক অভিবাসীদের ৯/১১ হামলার সঙ্গে জড়িত লোকজনের সঙ্গে রাখা হবে না। এক্ষেত্রে তিনি গলফ খেলার মাঠে নতুন স্থাপনা তৈরি করে বন্দিদের রাখার পরিকল্পনার কথা বলেন।

তবে, কিউবা ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনাকে ‘নৃসংশ তৎপরতা’ হিসেবে অভিহিত করেছে।

ট্রাম্পের বিরুদ্ধে মামলার তদন্তকারী আইনজীবীরা বরখাস্ত

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো কারাগারে পাঠাবেন ট্রাম্প

আপডেট সময় ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫