শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধিদের ভারত সফর বাতিল

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের ভারত সফর বাতিল হওয়ায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত হয়ে গেছে। আগামী ২৫ আগস্ট থেকে এই আলোচনার ষষ্ঠ দফা শুরু হওয়ার কথা ছিল। তবে, রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তের পর এই সফর বাতিল করা হলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত সপ্তাহে ভারত থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে আগামী ২৭ আগস্ট থেকে রাশিয়ার তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির আলোচনা এক অনিশ্চয়তার মুখে পড়ল।

এই আলোচনা মূলত ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১৯১ বিলিয়ন ডলার থেকে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল।

বাণিজ্যিক আলোচনায় ভারত তার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষার ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি ও দুগ্ধজাত পণ্যের ভারতের বাজারে প্রবেশাধিকার চাওয়ার বিষয়টি ভারতের জন্য সংবেদনশীল, কারণ এটি লাখ লাখ কৃষকের জীবিকার ওপর প্রভাব ফেলবে।

এই জটিলতার কারণে সফর বাতিল হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও টানাপোড়েনের মধ্যে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃত্যু ৩০৭, নিখোঁজ অগণিত

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধিদের ভারত সফর বাতিল

আপডেট সময় ০৬:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫