শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের ডাকছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিপুল সংখ্যক খালি ট্যাংকার জ্বালানি তেল সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের দিকে আসছে। যুক্তরাষ্ট্রের তেল সবচেয়ে ভালো ও খাঁটি। আমরা আপনাদের অপেক্ষায় আছি। দ্রুত চলে আসুন।

আজ শনিবার (১১ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা লেখেন।

ট্রাম্প লেখেন, বিপুল সংখ্যক সম্পূর্ণ খালি তেলের ট্যাংকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দিকে আসছে বিশ্বের সেরা ও সবচেয়ে ‘খাঁটি’ তেল (এবং গ্যাস!) বোঝাই করার জন্য। এর মধ্যে বিশ্বের অন্যতম বড় ট্যাংকারগুলোও রয়েছে।

ট্রাম্প আরও লেখেন, পরবর্তী দুটি বড় তেল অর্থনীতির দেশের সম্মিলিত পরিমাণের চেয়েও বেশি তেল আমাদের কাছে আছে এবং এটি উচ্চমানের। আমরা আপনার জন্য অপেক্ষা করছি। দ্রুত সংগ্রহ করুন!

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজের চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এ প্রণালি অপরিশোধিত তেল ও এলএনজি পরিবহণের অন্যতম পথ। যুদ্ধে এটি অচল হয়ে পড়ায় বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল আক্রমণের মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই ব্যাপক সশস্ত্র সংঘাতের অবসানের জন্য পাকিস্তানে আলোচনা চলছে। চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান।

ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, এই যুদ্ধে প্রায় তিন হাজার ইরানি নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের ডাকছেন ট্রাম্প

আপডেট সময় ০৮:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬