শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

শত বছরের রেকর্ড ভাঙলো সিউলের তুষারপাত

এক শতাব্দী আগে তুষারপাতের রেকর্ড শুরু হওয়ার পর, এবারই প্রথম সবচেয়ে বেশি তুষারপাত দেখলো পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) সকাল ৭টা নাগাদ রাজধানী সিউলে ১৬ দশমিক ৫ সেন্টিমিটার (৬ দশমিক ৫ ডিগ্রি) তুষারপাত রেকর্ড করা হয়েছে। চলতি বছরের শীতের প্রথম তুষারপাতের ঘটনা এটি। খবর, সিএনএন’র।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৪ দশকেরও বেশি সময় পর ভয়াবহ তুষারপাতের সাক্ষী হলো দেশবাসী। বুধবার, ভারী তুষারপাতে ৭ থেকে ৯ ইঞ্চির বেশি বরফ জমেছে রাজধানী সিউলসহ দেশটির পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এলাকাগুলোর মহাসড়কে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারও বাড়িঘর। ভয়াবহ দুর্যোগে বাতিল করা হয়েছে দুই শতাধিক ফ্লাইট। বন্ধ সাধারণ যান চলাচলও। সড়কে জমে থাকা বরফ পরিষ্কার, উপড়ে পড়া গাছ সরানোর কাজে নেমেছেন জরুরি বিভাগের সদস্যরা। প্রয়োজন ছাড়া, ঘর থেকে না বেরুনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ২৮ নভেম্বর সিউলে সর্বোচ্চ ১২ দশমিক ৪ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়, যা ছিল ১৯০৭ সালে তুষারপাত রেকর্ড শুরু হওয়ার পর, সবচেয়ে ভারী তুষারপাতের ঘটনা। এবার ২০২৪ সালের নভেম্বরের প্রথম তুষারপাত এই রেকর্ড ভেঙে দিলো।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শত বছরের রেকর্ড ভাঙলো সিউলের তুষারপাত

আপডেট সময় ১২:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪