শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

স্ত্রীর হাতে ‘মার’ খেলেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ!

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভাইরাল ভিডিও নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছেন। ভিডিওটিতে ভিয়েতনামের হ্যানয়ে অবতরণের সময় স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে মুখের দিকে হাত দিয়ে যেন সরিয়ে দিচ্ছেন—এমন দৃশ্য দেখা যায়। তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, এটি নিছক একটি ‘মজার মুহূর্ত’ ছিল।

ভিডিওটি রোববার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্লেনের দরজা খোলার সময় ব্রিজিত ম্যাক্রোঁ দু’হাত দিয়ে স্বামীর মুখ ও চোয়ালের ওপর চাপ দেন। ম্যাক্রোঁ তখন হালকা ঘুরে তাকিয়ে হাসেন এবং ক্যামেরার দিকে হাত নাড়েন।

ফরাসি দৈনিক ল্য পারিজিয়াঁসহ কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে ‘চড়, নাকি তর্ক?’—এমন শিরোনামও দেয়। সোমবার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু ঠাট্টা করছিলাম। মানুষ এমনভাবে বিষয়টি উড়িয়ে দিয়েছে যেন এটি কোনো বৈশ্বিক সংকট!’

ম্যাক্রোঁ বলেন, তারা তখন কেবল দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরুর আগে একটি মজার মুহূর্ত উপভোগ করছিলেন। প্রেসিডেন্টের দপ্তরও একে ‘মজার ঘনিষ্ঠতার বহিঃপ্রকাশ’ হিসেবে ব্যাখ্যা করে, যা কিছু ষড়যন্ত্রতাত্ত্বিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

পরে লাল পোশাক পরা ব্রিজিত ম্যাক্রোঁ স্বামীর পাশে প্লেনের সিঁড়ি দিয়ে নামেন, তবে তার বাড়িয়ে দেওয়া হাত ধরেননি।

ম্যাক্রোঁ বলেন, এই ঘটনা একটি উদাহরণ, কীভাবে আজকের ডিজিটাল যুগে নিরীহ মুহূর্তও ভুল ব্যাখ্যায় ভাইরাল হয়ে যায়। তিনি সবাইকে আহ্বান জানান, ‘একটু শান্ত হোন’—এটি কেবল হাস্যরসের একটি মুহূর্ত ছিল।

সূত্র: এপি, ইউএনবি

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৫৪ ফিলিস্তিনি নিহত

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

স্ত্রীর হাতে ‘মার’ খেলেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ!

আপডেট সময় ০৬:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫