শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ ৫ দলের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ জিতলো আফগানরা

আফগানিস্তান তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হাসমত উল্লাহ শহিদির দল। আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ ৫ দলের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ জিতলো আফগানরা।

৩১২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৩৪ রানে অলআউট করে দিয়েছে রশিদ খানরা।

গতকাল শুক্রবার আরব আমিরাতের শারজাহতে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। ওপেনিংয়ে ১০৫ বলে ৮৮ রানের জুটি করেন রহমানুল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান। এইডেন মার্করামের বলে ৪৫ বলে ২৯ রানে রিয়াজ এলব্ডিব্লিউ হলে শুরুর জুটি ভাঙে আফগানিস্তানের।

দ্বিতীয় উইকেটে ১০২ বলে ১০১ রানের দুর্দান্ত জুটি করেন গুরবাজ ও রহমত শাহ। ১১০ বলে ১০৫ রানের (১০ চার ৩ ছক্কা) অসাধারণ এক ইনিংস খেলে নান্দ্রে বার্জারের বলে আউট হন গুরবাজ। ৬৬ বলে ৫০ রান (২ চার) করেন রহমত।

এরপর ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। ৫ চারের সঙ্গে ৬ ছক্কায় হাঁকান তিনি। সাথে রশিদ খানের ১২ বলে অপরাজিত ৬ রানে আফগানিস্তানের পুঁজি দাঁড়ায় ৪ উইকেটে ৩১১ রান।

৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে শুরুটা দারুণ করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৮৫ বলে ৭৩ রান করেন টেম্বা বাভুমা ও টনি ডি জর্জি। ৪৭ বলে ৩৮ রান করে ওমরজাইয়ের বলে বাভুমা আউট হলে জুটি ভাঙে। দলীয় ৮৫ রানের মাথায় আউট হয়ে যান ডি জর্জিও (৪৪ বলে ৩১)।

এরপর রশিদ খানদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৯ রান করতেই বাকি ৮ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।

আরো পড়ৃন : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের

নারী বিশ্বকাপের জন্য স্কোয়াড দিলো বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ ৫ দলের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ জিতলো আফগানরা

আপডেট সময় ১১:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪