শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

এক ম্যাচ হাতে রেখেই আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

বাংলাদেশের ম্যাচ মানেই দর্শক ধরে নিয়েছে, বুকের ধুকপুকানি বাড়বে। ব্যক্তিক্রম ঘটেনি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেসেখেলে জয়ের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তখনই আসে বিপর্যয়। সাত রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে তোলে বাংলাদেশ। হারতে অবশ্য হয়নি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৩ অক্টোবর) পাঁচ বল হাতে রেখে বাংলাদেশ পেয়েছে দুই উইকেটের জয়।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান করে। জবাবে ১৯.১ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ।

আগের ম্যাচে ওপেনিং জুটি দারুণ করলেও এদিন ব্যর্থ হন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দলীয় তিন রানেই সাজঘরের পথ ধরেন তামিম। ৭ বলে ২ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে রশিদ খানের ক্যাচে পরিণত হন। ইমনও ফেরেন ২ রানে, তাকে লেগবিফোর করেন ওমরজাই।

১৪ বলে ১৮ রান করে মুজিব উর রহমানের শিকার হন সাইফ হাসান। ২৪ রানে ৩ উইকেট হারালে বিপদ বাড়ে বাংলাদেশের। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক জাকের আলী অনিক। রশিদের বলে লেগবিফোর হওয়ার আগে ২৫ বলে সমান দুটি করে চার ও ছক্কায় ৩২ রান করেন জাকের।

রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট একপ্রকার বিলিয়ে দেন শামীম হোসেন পাটোয়ারী। নুর আহমেদের শিকার হওয়া শামীম ২২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করেন। শেষের দিকে ৬ বলের ব্যবধানে তিন উইকেট হারায় বাংলাদেশ। নাসুম আহমেদ ও সাইফউদ্দিনের পর রিশাদ হোসেনও ফিরে গেলে চেপে ধরে হারের শঙ্কা।

নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম মিলে দূর করেন অনিশ্চয়তা। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে পাঁচ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ। ২১ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন সোহান। শরিফুলের ব্যাট থেকে আসে ৬ বলে ১১ রানের সময়োপযোগী ইনিংস।

আফগানদের পক্ষে ওমারজাই নেন চার উইকেট। রশিদ পান দুটি।

ব্যাট হাতে শুরুটা ভালো করেন দুই ওপেনার সেদিকউল্লাহ অতল ও ইব্রাহিম জাদরান। ৭.৫ ওভারে আসে ৫৫ রান। ১৯ বলে ২৩ রান করা অতলকে বিদায় করে জুটি ভাঙেন রিশাদ হোসেন। আরেক ওপেনার জাদরানের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৮ রান। তিনি শিকার হন নাসুম আহমেদের।

জাদরানের পরপর বিদায় নেন ওয়াফিউল্লাহ তারাখিল। এক রান করে রিশাদের শিকার হন তিনি। দ্রুত তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে যায় আফগানরা। বাংলাদেশ নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। উইকেট থাকলেও শরিফুল ইসলাম-নাসুম আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানরা বেশিদূর যেতে পারেনি।

শরিফুলের বলে বোল্ড হওয়ার আগে ২২ বলে ৩০ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। শেষ দিকে মোহাম্মদ নবীর ১২ বলে অপরাজিত ২০ এবং আজমতদউল্লাহ ওমরজাইয়ের ১৭ বলে ১৯ রানে আফগানরা পায় মাঝারি পুঁজি।

বাংলাদেশের পক্ষে নাসুম ও রিশাদ দুটি করে এবং শরিফুল পান এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ২০ ওভারে ১৪৭/৫ (অতল ২৩, জাদরান ৩৮, গুরবাজ ৩০, তারাখিল ১, রাসুলি ১৪, ওমরজাই ১৯*, নবী ২০*; শরিফুল ৪-০-১৩-১, নাসুম ৪-০-২৫-২, সাইফউদ্দিন ৪-০-২২-০, মুস্তাফিজ ৪-০-৪০-০, রিশাদ ৪-০-৪৫-২)

বাংলাদেশ : ১৯.১ ওভারে ১৫০/৮ (তামিম ২, ইমন ২, সাইফ ১৮, জাকের ৩২, শামীম ৩৩, সোহান ৩১*, নাসুম ১০, সাইফউদ্দিন ৪, রিশাদ ২, শরিফুল ১১*; মুজিব ৪-০-১৮-১, ওমরজাই ৩.১-০-২৩-৪, রশিদ ৪-০-২৯-২, নুর ৪-০-৪০-১, নবী ৩-০-৩২-০, আহমদজাই ১-০-৮-০)

ফল : বাংলাদেশ ২ উইকেটে জয়ী।

পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয়ে নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এক ম্যাচ হাতে রেখেই আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

আপডেট সময় ১১:১৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫