শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

তামিম ইকবালের জ্ঞান ফিরেছে

এক চিলতে কালো মেঘে ছেয়ে যায় দেশের ক্রিকেটাঙ্গন। আজ সোমবার (২৪ মার্চ) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হলে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। শঙ্কার কালো মেঘ সরিয়ে তামিমকে নিয়ে ডাক্তাররা দিয়েছেন আশার খবর।

এনজিওগ্রামে তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। ফলে, বসানো হয় রিং। এতে অবস্থার উন্নতি হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের। চোখ খুলেছেন তামিম। কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গেও। ডাক্তাররাও জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তামিমকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছেন বড় ভাই নাফিস ইকবাল ও স্ত্রী আয়েশাসহ অন্যান্য সদস্যরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারাও গিয়েছেন হাসপাতালে। তামিম অসুস্থ হয়ে পড়ায় স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ড সভা।

সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের জার্সিতে আজ শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যথা বাড়তে থাকে। আনা হয় হেলিকপ্টার। কিন্তু, হেলিকপ্টারে ওঠানোর আগে আবারও পড়ে যান। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে।

রিং পড়ানো হলো তামিমের হার্টে, অবস্থা ভালোর দিকে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তামিম ইকবালের জ্ঞান ফিরেছে

আপডেট সময় ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫