শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য

বাংলাদেশের সামনে হিসাবটা ছিল সহজ। ম্যাচ জিতলে কিংবা পয়েন্ট ভাগাভাগি করলে জায়গা হতো বিশ্বকাপে। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানেই ছিলেন নিগার-নাহিদারা। কিন্তু, নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আজ শনিবার (১৯ এপ্রিল) শেষ ম্যাচে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরেছে ৭ উইকেটে।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ১৭৮ রান। জবাবে ৩৯.৪ ওভারে ৩ উইকেট ১৮১ রান তোলে পাকিস্তান।

ম্যাচটি দুই দলের জন্য দুরকম ছিল। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, পাকিস্তানের কাছে নিয়মরক্ষার। নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়েছে পাকিস্তানের। এই জয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত বাছাইপর্বে ৫ ম্যাচের সবকটিতে জিতেছে তারা।

অল্প রান তাড়ায় দুই ফিফটিতে গন্তব্যে পৌঁছায় পাকিস্তানের নারীরা। সর্বোচ্চ ৬৯ রান আসে মুনিবা আলীর ব্যাট থেকে। ৫২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আরেক ব্যাটার আলিয়া রিয়াজ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান আসে রিতু মনির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন। টানা তিন ম্যাচে দারুণ খেলা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারেননি। আজও হাসেনি তার ব্যাট। মাত্র ১ রান করে ধরেন সাজঘরের পথ। আরেক ইনফর্ম ব্যাটার শারমিন আক্তার সুপ্তা করেন ২৪ রান।

পাকিস্তানকে হারাতে পারলে কোনো শঙ্কা ছাড়াই ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলত বাংলাদেশ। হেরে যাওয়ায় এখন তাকিয়ে থাকতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে। ক্যারিবীয়রা জিতে গেলে আসবে রানরেটের হিসাব। ৫ ম্যাচ শেষে বাংলাদেশের রানরেট ০.৬৩৯। ওয়েস্ট ইন্ডিজের রানরেট -০.২৮৩।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও হারল বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য

আপডেট সময় ০৬:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫