শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

বিসিবি থেকে সুজনের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক এই ক্রিকেটার।

জানা গেছে, আজ দুপুরে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন সুজন। পরিচালকের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি।

সুজনের আগে ই-মেইলের মাধ্যমে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন সাবেক বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন, বিসিবির নারী উইংসের চেয়ারম্যানের দায়িত্বে থাকা শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়। এ ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে নির্বাচিত হওয়া সাবেক বিসিবি পরিচালক জালাল ইউনুসও পদত্যাগ করেন।

এদিকে সরকার পরিবর্তনের পর থেকে বিসিবির অনেক পরিচালকই ছিলেন আত্মগোপনে। নতুন সভাপতি হিসেবে ক্রিকেট বোর্ডের হাল ধরেছেন ফারুক আহমেদ। তার উপস্থিতিতে দুটি বোর্ড সভাও হয়ে গেছে। দুটি সভাতেই আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ও সম্পৃক্ত পরিচালকরা অংশ নেননি। এই তালিকায় ছিলেন- আ জ ম নাসির, নাঈমুর রহমান দুর্জয়, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের ও ওবেদ নিজামসহ বেশ কয়েকজন। এর আগে গত ২১ আগস্ট ১২তম বোর্ড সভাতেও উপস্থিত ছিলেন না তারা। আর একটি সভায় উপস্থিত না থাকলেই বিসিবি পরিচালকের পদ হারাবেন তারা। তবে থেকে যাবে কাউন্সিলরশিপ।

আরো পড়ুন : পাকিস্তানকে হারানোর পর ভারতকেও কি হারাবে বাংলাদেশ :সৌরভ গাঙ্গুলী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিসিবি থেকে সুজনের পদত্যাগ

আপডেট সময় ০৬:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪