শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

ভারতে হামলার শিকার টাইগার রবি

কানপুরে চলছে ভারত-বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল। তবে খেলা চলাকালীন ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গ্যালারিতে ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হয়েছেন টাইগার রবি।

কানপুর টেস্ট ঘিরে আগে থেকেই নিরাপত্তা সংশয় ছিল। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ভারত মহাসভা বাংলাদেশ-ভারত মধ্যকার এই টেস্ট পণ্ড করতে হামলার হুমকি দিয়ে রেখেছিল। তবে সব শঙ্কা কাটিয়ে ব্যাপক নিরাপত্তা নিয়ে মাঠে গড়িয়েছে খেলা।

মাঠে কিংবা মাঠের বাহিরে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন না উঠলেও, ঠিকই প্রশ্ন উঠেছে ভারতের নিরাপত্তাব্যবস্থা নিয়ে। বাংলাদেশ দলকে সমর্থন দিতে আইকনিক সমর্থক টাইগার রবি মাঠেই আক্রমণের শিকার হয়েছেন।

শুক্রবার খেলা চলাকালীন গ্যালারিতে হামলার শিকার হন তিনি। ব্যাপক মারধর করা হয় তাকে। আঘাতের তীব্রতায় একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এই সময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন : সাকিব আল হাসানের অবসরের ঘোষণা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতে হামলার শিকার টাইগার রবি

আপডেট সময় ০৫:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪