শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

রিং পড়ানো হলো তামিমের হার্টে, অবস্থা ভালোর দিকে

তামিম ইকবালের অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে তৈরি হয় থমথমে পরিবেশ। অস্বস্তি আরও বাড়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার খবরে। ধারণা করা হচ্ছিল, হার্ট অ্যাটাক করেছেন তিনি। সেই শঙ্কাই সত্যি হয়েছে। ডাক্তাররা অবশ্য শুনিয়েছেন আশার কথা। প্রাথমিক ধাক্কা সামলে তামিম এখন আগের চেয়ে ভালো আছেন।

বুকে ব্যথা নিয়ে আজ সোমবার (২৪ মার্চ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম। দেশসেরা ওপেনারের অবস্থা দেখে তাকে দ্রুত নেওয়া হয় লাইফ সাপোর্টে। বর্তমানে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে (পূর্বের ফজিলাতুন্নেছা মুজিব স্পেশালাইজড হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

হাসপাতালে করা হয়েছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। এনজিওগ্রামে তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। ফলে, হার্টে রিং পরানো হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, বর্তমানে তিনি অনেকটাই শঙ্কামুক্ত।

সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের জার্সিতে আজ শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যথা বাড়তে থাকে। আনা হয় হেলিকপ্টার। কিন্তু, হেলিকপ্টারে ওঠানোর আগে আবারও পড়ে যান। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে।

ঢাকা থেকে ইতোমধ্যে হাসপাতালে গিয়েছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল ও তার স্ত্রী। হাসপাতালে গিয়েছেন বিসিবির পরিচালক ও বিভিন্ন কর্মকর্তারা।

সাকিবের সম্পদ জব্দের নির্দেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রিং পড়ানো হলো তামিমের হার্টে, অবস্থা ভালোর দিকে

আপডেট সময় ০২:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫