শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক এসএমই পণ্য মেলার উদ্বোধনে ৯ উদ্যোক্তাকে প্রধানমন্ত্রীর পুরস্কার বিদায়ের শঙ্কায় মেসিদের ইন্টার মায়ামি

নিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে ২৫ প্রকল্প চলমান

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো নতুন করে সাজাতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এখন চলছে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ। ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে আরও ৬৭টি প্রকল্প।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাসসকে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের লক্ষ্য চারটি: বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, আধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবার প্রসার।
চলমান প্রকল্প ও বরাদ্দ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টিই অবকাঠামো-সংক্রান্ত। কাজের বিচ্ছিন্নতা কমাতে ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্প একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে। পরিকল্পনা কমিশন এ ক্ষেত্রে সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। সরকারের ভাষ্য অনুযায়ী, এসব উদ্যোগ নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিকীর কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
চলমান প্রকল্পগুলোর জন্য বরাদ্দ ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ এবং প্রকল্প সহায়তা বাবদ ৪২ কোটি ৩০ লাখ টাকা। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। এই ধীরগতি বাস্তবায়নের কাজ জোরদার করার প্রয়োজনীয়তাকেই সামনে এনেছে।
নতুন ৬৭ প্রস্তাব
সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ সালের মধ্যে এর সুফল মিলবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বাংলাদেশ পুলিশের জন্য।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মাসের ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয়প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রথমটিতে ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে কেনা হবে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন। দ্বিতীয়টিতে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকায় কেনা হবে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন।
এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকায় পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার।
আধুনিকায়নের এই পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটের জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগ আছে। আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধার আধুনিকায়নও।
সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা
সীমান্তে নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি বাড়াতে অবকাঠামো সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলমান উদ্যোগের মধ্যে আছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়ন। বাহিনীটি ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম ও উন্নত ল্যাবরেটরি সরঞ্জাম যুক্ত করারও পরিকল্পনা করছে। ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে। চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের আরও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ১৩টি উচ্চগতির বোট কেনার আলাদা একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে।
জরুরি সেবা, মাদক নিয়ন্ত্রণ ও কারাগার
জরুরি সাড়াদান সক্ষমতা বাড়ানোও উন্নয়ন এজেন্ডার গুরুত্বপূর্ণ অংশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো গড়ার পরিকল্পনা করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ এবং সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
কারাগারের অবকাঠামো উন্নয়নও সরকারের অগ্রাধিকারে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ করা হবে। ঐতিহাসিক পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণও পরিকল্পনায় আছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। বাহিনীটির একাডেমির ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
সূত্র: বাসস

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিদায়ের শঙ্কায় মেসিদের ইন্টার মায়ামি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে ২৫ প্রকল্প চলমান

আপডেট সময় ১২:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬