শিরোনাম :
দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরোতে দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান? ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

১৫ বছর পর একসঙ্গে: ‘কিং’-এর ‘ড্যাডি কুল’ গানে শাহরুখ ও কারিনা

পনেরো বছরের বিরতি ভেঙে আবার একই পর্দায় ফিরলেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ গানে দেখা গেছে তাঁদের জুটি। সিনেমাটি মুক্তির আগেই প্রকাশ পেয়েছে এই নতুন গান। এর আগে ২০১১ সালের ‘রা.ওয়ান’-এ তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন।

গানটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো দারুণ!’ একই পোস্টে তিনি জানান, ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’ প্রকাশিত হয়েছে। ‘কিং’ প্রেক্ষাগৃহে আসবে আগামী ২৪ ডিসেম্বর।

গানের ভিডিওতে

রঙিন পার্টির আবহে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নাচতে দেখা গেছে দুই তারকাকে। শাহরুখের পরনে ছিল কালো শার্ট ও প্যান্ট, সঙ্গে গয়না। চুলে ছিল পাকা-কালোর মিশ্রণ। কারিনাকে দেখা গেছে দুটি সাজে। শুরুতে লাল গাউন, হাই হিল ও খোলা চুলে, পরে কালো পোশাকের সঙ্গে বেল্টে।

যাঁদের হাতে গান

‘কিং ভার্সন’-এর সুর ও সংগীতায়োজনে শচীন-জিগর। কথা লিখেছেন কুমার। কণ্ঠে অরিজিৎ সিং ও শিল্পা রাও। নৃত্য পরিচালনায় বৈভবী মার্চেন্ট। অতিরিক্ত প্রোগ্রামিংয়ে অভিষেক সিং ও অমৃত শর্মা। সংগীত প্রযোজনার প্রধান রোমিল বেদ, আর গিটার ও বেজে ছিলেন রিদম শ।

মূল গানের কথা

‘ড্যাডি কুল’ আসলে ১৯৭৬ সালে প্রকাশিত বনি এমের একটি ডিস্কো গানের নতুন সংস্করণ। মূল গানটি লিখেছিলেন ফ্র্যাঙ্ক ফারিয়ান ও জর্জ রেয়াম। বনি এমের প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’-তে গানটি ছিল। নতুন সংস্করণে মূল গানের ইংরেজি অংশের কৃতিত্ব দেওয়া হয়েছে বনি এমকে।

সিনেমা প্রসঙ্গ

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। সিনেমাটির প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের ভোটে উৎসব

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১৫ বছর পর একসঙ্গে: ‘কিং’-এর ‘ড্যাডি কুল’ গানে শাহরুখ ও কারিনা

আপডেট সময় ০১:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬