শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক : ড. ফরিদ

বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক ছিলেন। তিনি আদর্শের নেত্রী ছিলেন, এদেশের গণমানুষের নেত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া এদেশের মানুষের আশা আকাংখার প্রতীক ছিলেন।  জীবনের শেষদিন পর্যন্ত তিনি স্বৈরাচার, ফ্যাসিবাদসহ কোন অপশক্তির কাছে মাথা নত করেননি। বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন করে ধারণ করে আমরা এগিয়ে যাবো। 
০৪ জানুয়ারি রবিবার বিকেলে মোংলার পীর মেছের শাহ মাজার চত্বরে চাঁদপাই ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা,  মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম একথা বলেন।
রবিবার বিকেল ৪টায় দোয়া মোনাজাতের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মোঃ শাহ্ আলম শেখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, শেখ শাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলের নেতা মহসিন ফকির, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ প্রমূখ।
 আলোচনা সভায় বক্তারা বলেন খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে তাঁর আদর্শের আলোকে একটি অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীর মেছের শাহ মসজিদের পেশ ইমাম। দোয়া মোনাজাত শেষে সহস্রাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক : ড. ফরিদ

আপডেট সময় ০৬:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬