শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

দুবলার চরে রাস উৎসবের নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোর কোলে তিনদিনের রাস উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় কোস্টগার্ড সদস্যদের মোতায়েন করা হবে। ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিনদিনের রাস উৎসবে অংশগ্রহণ করবে কয়েক হাজার সনাতন ধর্মের পূর্ণার্থী। 
এ উপলক্ষে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত একটি জাহাজ ও একাধিক নৌযান দুবলার চর ও আলোর কোলের বিভিন্ন এলাকায় টহলে থাকবে। অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রেখে কোস্টগার্ড সনাতনীদের রাস উৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তত রয়েছে। এছাড়াও রাস উৎসবকে ঘিরে সুন্দরবন উপকূলজুড়ে নজরদারি করছে কোস্টগার্ড পশ্চিম জোন।
কোস্টগার্ডের মিডিয়া উইং জানায়, প্রতি বছরের ন্যায় এবারও ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী পূর্ণিমা তিথিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে শুরু হবে প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। আলোরকোলে নির্মিত অস্থায়ী মন্দিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মের মানুষ এসে সেখানে পূজা করবেন। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বনবিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন । রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন দুবলা।
রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও দুবলার চর সংলগ্ন সুন্দরবন এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।
ঐতিহাসিকভাবে জানা যায়, প্রায় ২০০ বছর আগে অর্থাৎ ১৮শ শতকের শেষভাগে বা ১৯শ শতকের শুরুর দিকে সুন্দরবনের দুবলার চরে রাস পূজা শুরু হয়। হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী এই রাস পূজার গোড়াপত্তন করেন। তিনি তার ভক্তদের নিয়ে রাস পূর্ণিমার তিথিতে দুবলার চরে পূজাআর্চনা ও সাগরের লোনা জলে স্নান করতেন। সেই ধর্মীয় অনুষ্ঠান থেকেই ধীরে ধীরে ‘দুবলার চরের রাস উৎসবের প্রচলন ঘটে। এরপর থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে আলোরকোলে রাস পূর্ণিমা সনাতনীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুবলার চরে রাস উৎসবের নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড

আপডেট সময় ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫