শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের নারী সদস্যের বিক্ষোভ

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে মিছিলে দলটির কয়েক হাজার নারী সদস্য ও সমর্থকরা অংশ নেন। মিছিল চলাকালে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে দাবি জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানাই, তবে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামবো এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো।
তারা আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে গাফিলতি হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। বাংলাদেশের নারী সমাজ আর ভয় পায় না, নারীরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ, তাদের আর দমিয়ে রাখা যাবে না, নারীদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও বাধা শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের দিকেই ফিরে যাবে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো: কহিনুর সরদার, পৌর জামায়াতের সেক্রেটারি মো: হোসেন সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা-৪ ও টাঙ্গাইলের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোংলায়ও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের নারী সদস্যের বিক্ষোভ

আপডেট সময় ০৯:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬