শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে : ফরিদুল ইসলাম

বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। একটা দল হকিস্টিক জোগাড় করছে। জাল ব্যালট ও সিল উদ্ধার হচ্ছে। ভোট নিয়ে যে দুর্বৃত্তায়ন করবে তাকে ধরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে।
শুক্রবার বিকেলে মোংলার সোনাইলতলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফরিদুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্র ও ভোটারাধিকারের জন্য। কেন্দ্রে যদি কেউ ভোট দুর্নীতি, চুরি ও জালিয়াতি করে তাদেরকে দমন করতে হবে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রত্যেককে ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে।
তিনি আরো বলেন, বাহিরে এমন বলয় তৈরি করতে হবে যাতে প্রিজাইডিং ও পোলিং অফিসার যেন ভিতরে কোন দুর্নীতি করার সুযোগ না পায়। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষে অফিসাররা বের হবে, তার আগে বের হতে পারবেনা। তিনি আরো বলেন, মা-বোনেরা ভোট কেন্দ্রে অবস্থান নিবেন। অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তুম আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা বাবুল হোসেন রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন ও উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুল ইসলাম, বিএনপি নেতা সুব্রত মজুমদারের,  পৌর যুবদল নেতা মুহাম্মদ আল মামুন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে : ফরিদুল ইসলাম

আপডেট সময় ১০:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬