শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

মোংলায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরতলীর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিমু পৌর শহরের সরকারি টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। নিহত সানজিদা আক্তার শিমু হাজীপাড়া  এলাকার শামীম হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামীম হাওলাদারের মেয়ে শিমু সোমবার সকালে বাড়ীর পাশের একটি দোকানে ডিম কিনতে যায়। ডিম নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া  দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হয় শিমু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনায় নেয়ার পথিমধ্যেই মৃত্যু হয় তার।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট সময় ০৭:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬