শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

মোংলায় পানি ও বিদ্যুৎসহ নতুন ঘর ও জমি পেলেন ২০০ পরিবার

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
এবারের ৪র্থ পর্বে পানি ও বিদ্যুৎ ব্যবস্থা সহ মোংলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দৃষ্টিনন্দন নতুন ঘর ও জমি পেয়েছেন ২০০টি ভুমিহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মাথা গোজার ঠাই নতুন ঠিকানায় যাওয়া পরিবার গুলোতে খুশির আমেজ বইছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স’র মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপকারভোগী পরিবাবের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

মোংলা উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা জানায়, সকাল সাড়ে ১১টায় জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার নিশাত তামান্না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, ইউপি চেয়ারম্যান উদয় সংকর বিশ্বাস, উৎপল মন্ডল ও উপজেলা অন্যান্য কর্মকর্তা সহ আরো অনেকে।

প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের অর্থায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রতিটি ঘর নির্মানে ৩ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে শতভাগ স্বচ্ছতা ও মান বজায় রেখে দৃষ্টিনন্দন ঘরগুলি নির্মান করেছে উপজেলা প্রশাসন। ঘরের চাবি হস্তান্তরের সময় প্রতিটি পরিবারকে দুই শতক জমির কাগজ পত্রও প্রদান করা হয়। মোংলা উপজেলার বুড়িরডাঙ্গার শানবান্দা গ্রামে মোংলা নদীর উত্তর পাড়ে এই ২০০টি ঘর নির্মান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রবিবার সকালে গণভবন থেকে গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্স’র মাধ্যমে উদ্বোধন করেন।

এর আগে ৪ দফায় মোংলায় ৮৫৩টি ঘর প্রদান করা হয়েছিলো, এবার দেয়া হলো আরো ২০০ পরিবারকে। সোমবার জমি ও ঘরের কাগজপত্র হাতে পেয়ে আনন্দিত এ উপকারভোগীরা, এমনটি জানিয়েছেন প্রতিবন্ধী উপকারভোগী শাহানাজ, উপকারভোগী আঙ্গুরী বেগম, শেফালি বেগম, দিনোমনি হালদার ও রিক্সা চালক আজগর সহ সকল উপকারভোগীরা জমি এবং ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধণ্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন : মোংলায় নির্বাচন পরবর্তি হামলায় পুজা উদযাপন কমিটির নেতাসহ ২০ জন আহত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় পানি ও বিদ্যুৎসহ নতুন ঘর ও জমি পেলেন ২০০ পরিবার

আপডেট সময় ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪