শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন  

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলা এর স্থানীয় সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পৌরসভার মরহুম  চেয়ারম্যান শেখ আব্দুল হাই সাহেবের কুমারখালিস্হ বাড়ির সামনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু বিশেষজ্ঞ ডা. তন্ময় সাহার নেতৃত্বে চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ বিনামূল্যে প্রদান করা হয়। অনেক রোগীর দীর্ঘদিনের চোখের সমস্যার প্রাথমিক সমাধানও দেওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৩ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাগেরহাটে অবস্থিত দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন শেষে আবার মোংলায় পৌঁছে দেয়া হবে।
শেখ আব্দুল হাই  ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ কামরুজ্জামান জসিম সহ আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন  

আপডেট সময় ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬