শিরোনাম :
ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ফার্মগেটের মসজিদ থেকে আটক ৫ জঙ্গি কারাগারে কালোটাকা ও মূল্যস্ফীতি ঠেকাতে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ককটেল ফাটিয়ে সংকট তৈরি সম্ভব নয়, বললেন উপদেষ্টা জাহেদ প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির তেলের পর নতুন চাপ বাসভাড়া কি.মি. এ বাড়ল ১৭ পয়সা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের ঐতিহাসিক উপস্থিতি রাশিয়ায় নির্বাচনে পুতিনের দলের রেকর্ড ভূমিধস জয় সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

ট্রেনের সিটের নিচে মিলল পৌনে ২ কোটি টাকার কোকেন-হেরোইন

বেনাপোল (যশোর): বেনাপোল থেকে মোংলাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত কোকেন ও হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা।

তবে এসব মাদক পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে বেনাপোল রেলস্টেশন থেকে বেতনা এক্সপ্রেস মাদকের এ চালানটি আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল-খুলনা-মোংলা (বেতনা এক্সপ্রেস) ট্রেনে বেনাপোল থেকে বিপুল পরিমাণ কোকেন ও হেরোইনের চালান নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে বেনাপোল-খুলনা-মোংলা (বেতনা এক্সপ্রেস) ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ট্রেনের সিটের নিচে সন্দেহভাজন একটি মালিকবিহীন ব্যাগ পাওয়া যায়। পরে তিনি ব্যাগটি তল্লাশি করলে ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী কৌশলে পালিয়ে যায়। এছাড়া উদ্ধারকৃত কোকেন ও হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। এবং এ কোকেন ও হেরোইন ধ্বংস করা হবে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ট্রেনের সিটের নিচে মিলল পৌনে ২ কোটি টাকার কোকেন-হেরোইন

আপডেট সময় ১০:১৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪